কক্সবাজার ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের তিন বারের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের গুলশান বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তার নিজ নির্বাচনী এলাকা সন্দ্বীপে দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল।

মাহফুজুর রহমান মিতা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একাদশ জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ আওয়ামী লীগের তিন বারের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬