কর্মতৎপর পুলিশিং ও সাহসিকতায় পিপিএম পদক পেলেন এসপি সাজেদুর রহমান ও পরিদর্শক মনিরুল ইসলাম

এম এ বাপ্পি
- আপডেট সময় ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
কর্মতৎপর ও গণমুখী পুলিশিং এবং বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পিপিএম (সেবা) পদক পেয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
অন্যদিকে, রাউজান থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা, প্রায় ১০০টি অস্ত্র ও গুলি উদ্ধার এবং একাধিক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কক্সবাজার জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়াকে পিপিএম (সাহসিকতা) পদক প্রদান করা হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা, সাহসিকতা, জনবান্ধব পুলিশিং এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এই পদক প্রদান করা হয়।
ট্যাগস :



















