কক্সবাজার ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের স্থায়ী বিচারপতির শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে তার নিয়োগ কার্যকর হলো।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। একই সময়ে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে তিনি সর্বশেষ স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।

নির্ধারিত সময়ে তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তখন তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। পরে বয়সসংক্রান্ত শর্ত পূরণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর দেবাশীষ রায় চৌধুরী ২০০৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

তিনি জ্যেষ্ঠ আইনজীবী ও মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাইকোর্টের স্থায়ী বিচারপতির শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

আপডেট সময় ০৭:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬