কক্সবাজার ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ক্ষমতার দাপটে দিনদুপুরে পাহাড় কাটার অভিযোগ, নিষিদ্ধ আ’লীগ নেতা রায়হানকে ঘিরে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়ার জেলগেইট সংলগ্ন এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে দিনদুপুরে পাহাড় কাটার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউএনও তাহমিনা আক্তার বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

অভিযুক্ত রায়হানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীর বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তা এড়িয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের নাম ব্যবহার করে রায়হান এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বসবাসকারী স্থানীয়দের হুমকি-ধমকি দিয়ে এলাকা ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, বিএনপির স্থানীয় প্রভাব কাজে লাগিয়েও এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ১২ বছর ধরে ওই এলাকায় বসবাসকারী এক বাসিন্দা কক্সবাজার এক্সপ্রেস ২৪-কে বলেন, “আমি ১২ বছর ধরে এই এলাকায় বসবাস করছি। কিন্তু নতুন একটি চক্র আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এলাকা থেকে স্থানান্তরিত করার জন্য পাঁয়তারা চালাচ্ছে।”

পরিবেশকর্মী শহিদুল ইসলাম শাহেদ বলেন, পাহাড় কাটার ফলে ভূমির স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট হয়। গাছপালা ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে, যা গ্রিনহাউস প্রভাব ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ায়। এতে তাপমাত্রা বৃদ্ধিসহ জনজীবনের স্বাভাবিক ভারসাম্যও বিঘ্নিত হয়। তিনি পাহাড় কাটাকে দেশ ও জাতির স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জসীম উদ্দীন বলেন, “ঘটনা যদি সত্যি হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে বসবাসকারী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ক্ষমতার দাপটে দিনদুপুরে পাহাড় কাটার অভিযোগ, নিষিদ্ধ আ’লীগ নেতা রায়হানকে ঘিরে প্রশ্ন

আপডেট সময় ০৯:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬