কক্সবাজার ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পালংখালী-হ্নীলায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

Oplus_131072

উখিয়া ৬৪ বিজিবি’র পালংখালী এবং হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক দুইটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করে। আজ বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৫১০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া ফাইসাখাল শফিকের ঘেরের দক্ষিণ পশ্চিম পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মায়ানমার হতে ০১ জন ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীর হাতে থাকা ব্যাগ ফেলে রেখে নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ব্যাগের ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী ০৫ কাট আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। উক্ত এলাকা বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

এছাড়াও একই দিন আনুমানিক ১০৩০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপির বিশেষ টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করাকালীন সময় ০১টি ব্যাগের মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভিতর নীল রঙ্গের বায়ুরোধী আনুমানিক ০৫ কাট অর্থাৎ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যে, গত রাতে একই স্থান থেকে ০৪ জন চোরাকারবারীর মধ্যে ০৩ জন চোরাকারবারী ইয়াবার চালান উদ্ধার করা হলেও অবশিষ্ট ০১ জনের ইয়াবার চালান উদ্ধার করা সম্ভব হয়নি, সেই ইয়াবা গুলি দিনের আলোতে খুজে পাওয়া যায়। পরবর্তীতে নিয়মিত টহল কর্তৃক নাফ নদীতে কেওড়া বাগান এর পাশে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পেয়ে বিওপি হতে একটি নৌ টহল উক্ত স্থানে গমন করে। হঠাৎ পার্শ্ববর্তী চর কাব্বিক এলাকা হতে গুলির শব্দ শুনতে পেয়ে সন্ত্রাসীদের ফায়ারের জবাবে বিজিবিও পাল্টা ফায়ারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উক্ত নৌকাটি ও পার্শবর্তী স্থানে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় ও নিজস্ব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পালংখালী-হ্নীলায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৭:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬