মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা ক্যাম্পের নাগরিক আহত

- আপডেট সময় ০৭:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক নাগরিক আহত হয়েছেন। আহত ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে আনুমানিক দুই কিলোমিটার উত্তর দিকে, পালংখালী বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর-পূর্বে এবং সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পরে জানা যায়, বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী (পিতা-মৃত কালাম হোসেন), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা, আহত হয়েছেন। আহত অবস্থায় তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আহত হামিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।









