কক্সবাজার ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে কৃষকদের সুবিধার্থে মাতামুহুরীতে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দীন আহমেদের সার্বিক নির্দেশনায় মাতামুহুরী উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নে একটি মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (তারিখ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব আবদুল মান্নান, জেলা পুলিশ সুপার জনাব সাজেদুর রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা প্রশাসক শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শফিউল আলম, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জনাব জামিল ইব্রাহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আরিফ দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মিনি কোল্ড স্টোরেজটি চালু হওয়ায় এলাকার কৃষকেরা তাঁদের উৎপাদিত পচনশীল ফসল নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং স্থানীয় কৃষি অর্থনীতি এক নতুন মাত্রায় উন্নীত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে কৃষকদের সুবিধার্থে মাতামুহুরীতে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬