ছাত্রদল কর্তৃক কলেজছাত্রকে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

- আপডেট সময় ০৯:৫১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে মনির নামের পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের উঠেছেপটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মাদবর ও ছাত্রদলের সক্রিয় কর্মী সিয়ামের বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আহত অবস্থায় মনিরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাতের কোনো একসময় বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যান সাকিব ও সিয়াম। পরে তাকে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এসময় তার ব্যবহৃত স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোনও রেখে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন মনিরের স্বজনরা।

















