কক্সবাজার ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

oplus_0

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তি উপলক্ষে এবং ওই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা।

বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার শহরের প্রধান সড়ক লালদীঘির পাড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহের চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মুহাম্মদ মহসিন, শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, মাওলানা আব্দুর রশিদ, সদর উপজেলা সেক্রেটারি আবদুল আজিজ, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও ঝিলংজা ইউনিয়ন আমীর মোহাম্মদ শহীদুল্লাহ, কামরুল হাসান, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য বদিউল আলম, নুরুল আমিন সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬