কক্সবাজার ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাতামুহুরীতে চক্ষু সেবায় মানবিক উদ্যোগ

আবদুস সালাম
  • আপডেট সময় ১০:০০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

গ্রামাঞ্চলের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ও চিকিৎসা কার্যক্রম।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মরংঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক ক্যাম্পের আয়োজন করে সামাজিক সংগঠন ‘কোনাখালী উন্নয়ন ফোরাম’। এতে সার্বিক চিকিৎসা ও কারিগরি সহায়তা প্রদান করে খ্যাতনামা ‘বায়তুশরফ চক্ষু হাসপাতাল’।

দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের সূচনাতেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু, নারী ও বয়োবৃদ্ধদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম উপস্থিত রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, চোখের ছানি শনাক্তকরণ, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এছাড়া জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হাতের কাছে উন্নত চক্ষু চিকিৎসা পেয়ে তারা কোনাখালী উন্নয়ন ফোরাম এবং বায়তুশরফ চক্ষু হাসপাতালের চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আয়োজক সংগঠন কোনাখালী উন্নয়ন ফোরামের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, “সুস্থ চোখ, সুন্দর জীবন—এই বার্তা ছড়িয়ে দিতে এবং সর্বস্তরের মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এরকম মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কোনাখালী উন্নয়ন ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, তরুণদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ড এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা ও সেবা প্রাপ্তিতে বড় ধরনের ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাতামুহুরীতে চক্ষু সেবায় মানবিক উদ্যোগ

আপডেট সময় ১০:০০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬