কক্সবাজার ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদকসেবনের অভিযোগে চারজন এবং ধর্তব্য অপরাধে ১১ জন রয়েছেন। এ ছাড়া অভিযানে ১৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক এবং একটি সিআর রিকল পাওয়া গেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চোর, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার উজির আলী (৪০)। তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—খোরশেদ (২৭), নুরুল আমিন (২২), মো. রুবেল (২০) ও মো. ফারুক (১৮)। তাদের মধ্যে খোরশেদ ও নুরুল আমিন কক্সবাজার পৌরসভার বাসিন্দা। রুবেল পেকুয়া উপজেলার পশ্চিম কুতুবপাড়া এবং ফারুক কক্সবাজার সদর উপজেলার বাহারছড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১১ জন হলেন—মো. জুবাইর (২৪), আব্দুল্লাহ (২২), জাহিদুল ইসলাম সাগর, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, রায়হান (২৫), মারুফ (২৩), হাসেম (২২), রাব্বি শেখ (২৬), ইমরান হোসেন রিফাত (২১), মো. মাহিম (৩২) ও মো. ফয়সাল (২০)।

পুলিশের দেওয়া তথ্যে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারা, ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৫১ ধারায় জিডি রয়েছে বলে জানানো হয়েছে।

এ ছাড়া অভিযানে ১৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি সিআর রিকল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

সূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯

আপডেট সময় ০৭:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬