কক্সবাজার ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপি নেতা হত্যাচেষ্টার অভিযোগ

উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ৮ নভেম্বর রাতে সংঘটিত এ হামলায় গুরুতর আহত নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পালংখালী ও উখিয়ার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় একাধিক কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

এদিকে, এ বর্বরোচিত হামলার প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া ও পালংখালীর অন্তত চারটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতা সাঈদ স্বাধীন নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেন, আমাদের সাথে বিএনপির ভাইদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও লেখেন, ‘সন্ত্রাসী লীগ পুনর্বাসনের সুযোগ দিলে ভবিষ্যতে আরও কত মানুষের রক্ত ঝরবে, তা ভাবতেই শঙ্কিত হই।’

স্ট্যাটাসে নুরুল আমিন মেম্বারের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপি নেতা হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৩:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬