জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৫:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন সোসাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে সংগঠনের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে। প্রচারিত এ কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই।
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।
ট্যাগস :


















