ইঞ্জিনিয়ার মুক্তার আল হেলালের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

- আপডেট সময় ০৯:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর রুমালিয়ার ছড়া গোদার পাড়া এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মুক্তার আল হেলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মুজহেরুল ইসলামের ছোট ভাই ছিলেন। পাশাপাশি তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োফার্মার ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ফেনী শহরে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মুক্তার আল হেলাল। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
বুধবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিকবর্গ, বিশিষ্টজন, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



















