কক্সবাজারে ১২ সাংগঠনিক উপজেলায় আমীর নির্বাচিত, শপথ গ্রহণ

- আপডেট সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার অধীন ২০২৭-২০২৮ কার্যকালের জন্য ১২টি সাংগঠনিক উপজেলায় আমীর নির্বাচিত, নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
অনুষ্ঠানে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়।
নির্বাচিত আমীররা হলেন—কক্সবাজার শহর সাংগঠনিক ইউনিটে আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সদরে অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামুতে আ ন ম হারুন, ঈদগাঁওয়ে মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়ায় মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভায় আরিফুল কবীর, মাতামুহুরীতে মাওলানা ফরিদুল আলম, পেকুয়ায় মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়ায় আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালীতে কামরুল হাসান, উখিয়ায় মাওলানা আবুল ফজল এবং টেকনাফে মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত আমীরদের আগামী কার্যকালে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করা হয়।



















