আজ আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১১:০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট:
১৮ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস। ২০১৯ সালে ইউনেসকোর ৪০তম সাধারণ সম্মেলনে বাহরাইনের প্রস্তাবে দিবসটি স্বীকৃতি পায়। ইসলামী শিল্পকলার সমৃদ্ধ ইতিহাস, নান্দনিকতা ও বিশ্বসভ্যতায় এর অবদান তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য। ক্যালিগ্রাফি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, চিত্রকলা ও বিভিন্ন কারুশিল্পের মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে এই শিল্পধারা। একই সঙ্গে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়াতে সচেতনতা তৈরিও দিবসটির অন্যতম উদ্দেশ্য।
ট্যাগস :



















