কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

- আপডেট সময় ০৮:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মো. আমিনুল হককে সভাপতি, মোহাম্মদ হোসাইনকে সিনিয়র সহসভাপতি, নুরুল কবিরকে সহসভাপতি, মোহাম্মদ আয়ুব আলীকে সাধারণ সম্পাদক, বোরহান উদ্দিনকে অর্থ সম্পাদক এবং শাহাদাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল হক তাঁকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট বেকারী মালিক, সমিতির সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

একই সঙ্গে তিনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, কক্সবাজার দোকান মালিক ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার আবু জাফর এবং মসজিদ রোডের বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেকারী শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।



















