২৩ নভেম্বর এনসিপির সাথে প্রধানমন্ত্রীর সংলাপ

- আপডেট সময় ০১:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সাথে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক দল সমুহের সাথে যোগাযোগ চলমান রয়েছে। ২৩ নভেম্বর সোমবার জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠকের কথা জানিয়েছেন এনপিপির রাজনৈতিক পর্যদ সদস্য সরওয়ার তুষার।
দেশব্যাপী পলাতক আ’লীগ সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের কারণে জনদুর্ভোগ ও জননিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। ডিসেম্বর কে টার্গেট করে আ’লীগের আরো সন্ত্রাসী কার্যক্রমের আশংকা থেকে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের সাথে সংলাপের এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে প্রতীয়মান হয়। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিবসে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সরকার কে উদ্যোগ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।




















