বেগম খালেদা জিয়া স্মৃতি বৃত্তিতে রামু ইকরার ৯ সাফল্য

- আপডেট সময় ০৮:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা–২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে কক্সবাজারের রামু ইকরা মডেল একাডেমি। প্রতিষ্ঠানটির ৯ শিক্ষার্থী বৃত্তি অর্জনের পাশাপাশি একক প্রতিষ্ঠান হিসেবে রামু উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টফুল গ্রেডে চারজন এবং সাধারণ গ্রেডে পাঁচজন শিক্ষার্থী রয়েছে।
ট্যালেন্টফুল গ্রেডে বৃত্তি পেয়েছে আহনাফ মোঃ সাফওয়াত, আল রাফী, তাহসীন আরাফাত সাইমুন ও আমজাদ হোছাইন আহিল।
অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে রেজওয়ানা ইসলাম, মোঃ মিম, তাসমিয়া এহসান তাসমী, তাসফিয়া হোসেন তানিশা ও খাদিজাতুল কুবরা আরশি।
এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
দক্ষিণ ফতেখাঁরকুল এলাকায় অবস্থিত রামু ইকরা মডেল একাডেমির এ অর্জনে স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।



















