কক্সবাজার ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় পাশ কাটানোর সুযোগ নেই: হামিদ আযাদ

আলী ওসমান শেফায়েত
  • আপডেট সময় ১১:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

সংবিধান সংশোধনের নামে গণভোটের রায় পাশ কাটানোর সুযোগ নেই, সংস্কার পরিষদের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে

— ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছেন। বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে নিজেদের পছন্দ মত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে পন্থা অবলন্বন করছে তাতে গণভোটের রায় বাস্তবায়নে জনগণের নির্ধারিত পদ্ধতিকে উপেক্ষা করা হচ্ছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের ইচ্ছা বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়; এটি জনগণের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারকে বিদ্যমান সংবিধানের সাধারণ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। এ কারণেই ২০২৬ সালে সংস্কারের বিষয়ে পৃথক গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করাই যথাযথ পদ্ধতি।

সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের চেষ্টা জনগণের ম্যান্ডেটকে এড়িয়ে যাওয়ার শামিল হবে।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো ধরনের কালক্ষেপণ বা বিকল্প ব্যাখ্যার আশ্রয় না নিয়ে অবিলম্বে সংস্কার পরিষদ কার্যকর করুন এবং গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করুন। জাতিকে বিভক্ত না করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের পরিবেশ তৈরি করুন।

জনগণের গণরায় কোনো সরকারের অনুগ্রহ নয়, এটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণভোটের রায় পাশ কাটানোর সুযোগ নেই: হামিদ আযাদ

আপডেট সময় ১১:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬