নানা আয়োজনে রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

- আপডেট সময় ০২:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রামু সেনানিবাসে নানা আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস -২০২৬। এ উপলক্ষে সেনানিবাস কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সবখানে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বলয় ছিল চোখে পড়ার মতো। আয়োজিত অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়। রামু সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শরীফুল ইসলাম, কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ, সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, পুলিশ সুপার এএন এম সাজেদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।



















