কক্সবাজার ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে গু’লি; হাসপাতালে ভর্তি

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

Oplus_131072

খুলনার তেরখাদায় মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের সমিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাকে গু’লি; হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬