কক্সবাজার ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদর উপজেলা জামায়াতের অনলাইন এক্টিভিস্ট সমাবেশ অনুষ্ঠিত

হলুদ সাংবাদিকতার প্রতিবন্ধকতা ভেঙে সত্যনিষ্ঠ মিডিয়া প্রতিষ্ঠার আহ্বান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৪০২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে ২৫ আগস্ট সোমবার বিকেলে স্থানীয় কার্যালয়ে অনলাইন এক্টিভিস্ট সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীর সভাপতিত্বে সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আল আমীন মু. সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হলুদ সাংবাদিকতার প্রতিবন্ধকতা ভেঙে সত্যনিষ্ঠ মিডিয়া প্রতিষ্ঠায় সবাই কে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতার বেড়াজালে সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ মাধ্যমের কার্যক্রম আজ চরম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় স্বার্থে গড়ে তুলতে হবে দক্ষ, পেশাদার এবং দাওয়াতি চেতনায় উদ্বুদ্ধ মিডিয়া।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, “সাংবাদিকতা হবে সত্যের প্রচারক, মিথ্যার নয়। দাওয়াতি ময়দানে মিডিয়ার ভূমিকা হতে হবে জবাবদিহিমূলক ও কল্যাণকর।”

সভায় তিনি তরুণ প্রজন্মকে ইতিবাচক কনটেন্ট তৈরির মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সৎ, দক্ষ, ন্যায়নিষ্ঠ মিডিয়া কর্মী ও জনশক্তি হতে করণীয় শীর্ষক আলোচনা রাখেন।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে অনলাইন এক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।

-জেলা প্রচার বিভাগ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সদর উপজেলা জামায়াতের অনলাইন এক্টিভিস্ট সমাবেশ অনুষ্ঠিত

হলুদ সাংবাদিকতার প্রতিবন্ধকতা ভেঙে সত্যনিষ্ঠ মিডিয়া প্রতিষ্ঠার আহ্বান

আপডেট সময় ০৯:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫