কক্সবাজার ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ জামায়াতের ৫-দফা মেনে নিন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮৩ বার পড়া হয়েছে

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের প্রতিনিধি সমাবেশ ভিপি বাহাদুর

“জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ জামায়াতের ৫-দফা মেনে নিন”

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩টায় ভোমরিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাহাদুর বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াতের ৫-দফা মেনে নিন। একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীই একমাত্র পারে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে। বিগত ৫৪ বছরের ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের আচরণে আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামীই একমাত্র পারে আমাদের ভাগ্য পরিবর্তন করতে, ইনশাআল্লাহ।”

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মো. হাকিম আলী, সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন এবং ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলী হোসাইন জিসান।

মাস্টার নাছির উদ্দীন এর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এরশাদুল হক, মাওলানা সরওয়ার কামাল, ইউনিয়ন ওয়ার্ড সহ-সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মোস্তাক আহমেদ, যুব নেতা মুজিবুল হক এবং শিবির নেতা তৌহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ জামায়াতের ৫-দফা মেনে নিন

আপডেট সময় ০৯:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫