কক্সবাজার ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালাউদ্দিন আহমেদের গুমের খবরে মিষ্টি বিতরণের অভিযোগ সাবেক এমপি ফরিদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৫৫৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গুমের খবরে মহেশখালী জুড়ে মিষ্টি বিতরণ করেছেন—এমন অভিযোগ তুলেছেন সাবেক যুবদল নেতা ও কক্সবাজার জেলা জজ আদালতের এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) মোসলেম উদ্দিন।

রবিবার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মোসলেম উদ্দিন লেখেন, “দুনিয়া বড় অদ্ভুত খেলা! আজকে আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ, যার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনি সালাউদ্দিন স্যারের গুমের খবরে মহেশখালী জুড়ে মিষ্টি বিতরণ করছেন।”

স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এ বিষয়ে নানা মতামত প্রকাশ করছেন।

তবে অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে এ ধরনের অভিযোগ নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সালাউদ্দিন আহমেদের গুমের খবরে মিষ্টি বিতরণের অভিযোগ সাবেক এমপি ফরিদের বিরুদ্ধে

আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫