রোহিঙ্গা ক্যাম্প-১৬ এ যুব সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় ১০:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৩৭০ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬ এ আজ জুমাবার (৭ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত যুব সাংবাদিকতা কর্মশালা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের টিকা ডিস্ট্রিবিউশন সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন Youth Led Initiative (YLI)-এর ফাউন্ডার ও এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর সোলায়মান শাহ।
সিআইসি কর্তৃক অনুমোদিত এই কর্মশালার প্রারম্ভিক অধিবেশনে আনুমানিক ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা তরুণ অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা তরুণদের মধ্যে সাংবাদিকতার মৌলিক জ্ঞান, তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের কৌশল শেখানো এবং সমাজে বিদ্যমান দুর্নীতি, সহিংসতা, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ নানা সামাজিক সমস্যা নিয়ে সাহসিকতার সঙ্গে সঠিক প্রতিবেদন তৈরি করতে উদ্বুদ্ধ করা।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই যুব সাংবাদিকতা কর্মশালা আগামী ৮, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৫ তারিখে একই স্থানে অনুষ্ঠিত হবে। এতে রোহিঙ্গা তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণের আশা করা হচ্ছে।




















