কক্সবাজার ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া লেমশীখালীর নয়াঘোনায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১৬৩ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড নয়াঘোনায় আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু স্থানীয় ফোরকানের মেয়ে এবং নুরুল কবির মধুর নাতনী বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লেমশীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করম রাজু।

স্থানীয়রা জানান, শিশুটি বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনরা গভীর শোকে মর্মাহত।

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়া লেমশীখালীর নয়াঘোনায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫