বেসরকারি বৃত্তি পরীক্ষায় ইক্বরা মোস্তফা কামাল নূরানী মাদ্রাসার অসাধারণ সাফল্য

- আপডেট সময় ১০:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৬৪৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিএকে) আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫–এ কক্সবাজারের ইক্বরা মোস্তফা কামাল নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠার ৩য় বছরে চমৎকার সাফল্য অর্জন করেছে। মাদ্রাসার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, সাধারণ গ্রেড ও বিশেষ গ্রেডে স্থান পেয়ে প্রতিষ্ঠানের সুনামকে আরও উজ্জ্বল করেছে। একইভাবে ২০২৪ সালেও ১৪ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করেছিল।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুলে স্থান পেয়েছে চার শিক্ষার্থী—হুমায়রা নিলে জুবায়েরা আরোয়া, খাইরুন নেছা আনিশা, আলিফা জান্নাত এবং বুশরা বিনতে নাছির।
প্রথম গ্রেডে উত্তীর্ণ হয়েছে তিনজন—আবতাহী আল সিফাত, আনাবিয়া রাওদা, আয়েশা সাদিয়া।
দ্বিতীয় গ্রেডে স্থান পেয়েছে উলফাত সায়রা রোমকি
এ ছাড়া সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ রাইয়ান ইব্রাহীম এবং জেসনিয়া রহমান ইশাল।
সবচেয়ে উল্লেখযোগ্য হলো—মাদ্রাসার মোট ১১ জন শিক্ষার্থী বিশেষ গ্রেডে উত্তীর্ণ হয়েছে, যা প্রতিষ্ঠানের ইতিহাসে আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মাদ্রাসার সভাপতি আতাউর রহমান বুলবুল এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফল এই অর্জন। ইক্বরা মোস্তফা কামাল নূরানী মাদ্রাসা সবসময় নৈতিকতা, চরিত্রগঠন ও মানসম্মত শিক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ।”
সাফল্যের এই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রতি অভিভাবকদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় এলাকাবাসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।




















