কক্সবাজার ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রকাশিত হলো ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল
আগামী ১৭ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৬৫৬১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার শিক্ষাঙ্গনে ব্যাপক সাড়া জাগানো সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলার চেয়ারম্যান আব্দুর রহিম নূরী।

এ বছর গত ৭ নভেম্বর জেলার ৯ উপজেলার ১৪টি কেন্দ্রে ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা সম্পূর্ণ MCQ পদ্ধতিতে, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। উত্তরপত্র মূল্যায়নে ব্যবহার করা হয় উন্নতমানের OMR প্রযুক্তি, যাতে নিশ্চিত হয় সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে—ট্যালেন্টপুল, ৬০ জন, ‘এ’ গ্রেডে ৬২ জন এবং বাকি ১৭৬ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

শ্রেণিভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ
৪র্থ শ্রেণি থেকে মোট ৪১ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৮, এ গ্রেডে ৫, বাকি ২৮ জন বি গ্রেডে বৃত্তি পেয়েছে।

৫ম শ্রেণি থেকে মোট ৪৫ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৯, ‘এ’ গ্রেডে ৬, বাকি ৩০ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

৬ষ্ঠ শ্রেণি থেকে মোট ৪০ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৮, ‘এ’ গ্রেডে ৯, বাকি ২৩ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

৭ম শ্রেণি থেকে মোট ৪৭ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ১০, ‘এ’ গ্রেডে ৯, বাকি ২৮ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

৮ম শ্রেণি থেকে মোট ৪২ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৯, ‘এ’ গ্রেডে ১০, বাকি ২৩ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

৯ম শ্রেণি থেকে মোট ৪৩ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৮, ‘এ’ গ্রেডে ১২, বাকি ২৩ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

১০ম শ্রেণি থেকে মোট ৪০ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ৮, ‘এ’ গ্রেডে ১১, বাকি ২১ জন ‘বি’ গ্রেডে বৃত্তি পেয়েছে।

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহিম নূরী জানান, বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, সনদসহ অন্যান্য পুরস্কার প্রভৃতি প্রদানের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে কক্সবাজার পাবলিক হলরুমে অনুষ্ঠিত হবে।।

ফলাফল ঘোষণার অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহিম নূরী বলেন, “কক্সবাজার জেলার শিক্ষার্থীদের প্রতিভা ফুটিয়ে তুলতে আমরা এই পরীক্ষা স্বচ্ছ, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে আয়োজন করতে চেষ্টা করি। আমাদের লক্ষ্য—মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে শিক্ষার মানোন্নয়নকে ত্বরান্বিত করা।”

তিনি আরও জানান, “জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি কক্সবাজারের শিক্ষা অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে প্রকাশিত হলো ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল
আগামী ১৭ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট সময় ০২:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫