কক্সবাজার ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র শরীফ ওসমান হাদি’র খু*নিদের বিচার নিশ্চিত করতে হবে: মুহাম্মদ শাহজাহান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২৮৩ বার পড়া হয়েছে

মহেশখালীপ্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে নৈরাজ্য বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হলে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মহেশখালী পৌরসভার ‘অহণা কনভেনশন হল’-এ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের সমর্থনে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে রূপান্তর করা হবে, যেখানে সব ধর্ম ও সব মানুষের অধিকার নিশ্চিত থাকবে।

তিনি বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচন ছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্য নয়, বরং ব্যক্তিগত স্বার্থই রক্ষা করা হয়েছে—যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে স্পষ্ট।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শের নাম। তার বক্তব্যে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে বেকারত্ব দূর হবে এবং কোনো দায়গ্রস্ত পিতাকে দুশ্চিন্তা করতে হবে না, কারণ রাষ্ট্র পরিচালনায় মদিনা সনদের দিকনির্দেশনা অনুসরণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী দক্ষিণ শাখার আমীর মাস্টার শামীম ইকবাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ আব্দু রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি আকতার হোসাইন, উপজেলা ওলামা সেক্রেটারি মাওলানা সিরাজুল হক, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি মাস্টার আক্তার কামাল, পৌরসভা সভাপতি মোতাহের হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হিন্দু শাখার নেতৃবৃন্দ ডা. পরিমল কান্তি শীল (ট্রাস্টি), রাজীব কান্তি দে, কাজল কান্তি দে, সরল দে ও সন্তোষ দেসহ স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র শরীফ ওসমান হাদি’র খু*নিদের বিচার নিশ্চিত করতে হবে: মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬