কক্সবাজার ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২৮৮ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর অভিযানে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত ১২টা ১০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রামু ব্যাটালিয়নের মেজর মো. আশিকুর রহমান, সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

বিজিবি জানায়, অভিযান চলাকালে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে সিএনজিটির পেছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৬)। তিনি রামু উপজেলার পূর্ব ধেচুয়াপালং গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তল্লাশিতে মাদক উদ্ধার হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে রামু থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামুতে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক

আপডেট সময় ০৮:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬