কক্সবাজার ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৪টি আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ১৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হওয়ায় দলীয় প্রতীক পেয়েছেন। আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া একজন স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রতীক বরাদ্দ পান।

বুধবার (২১ জানুয়ারি) কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন।

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে তিনজন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ধানের শীষ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী পেয়েছেন হাতপাখা প্রতীক।

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে পাঁচজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক হাতপাখা, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান ট্রাক এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল ধানের শীষ, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম হাতপাখা, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া আনারস এবং আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার প্রজাপতি প্রতীক পেয়েছেন।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হলেও পরে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট আদেশ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে চারজন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ধানের শীষ, জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক হাতপাখা এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ সিংহ প্রতীক পেয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে এসব প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশনা

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ৪টি আসনে ১৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আপডেট সময় ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬