কক্সবাজার ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুম পিতার কবর জিয়ারাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২৩৭ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
শাসক নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। মানুষ আর রাজার প্রজা হয়ে থাকতে চায় না। এদেশের মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা গোলামির জিঞ্জির ভেঙে এদেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করে যাবো।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন,“আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন প্রশাসনকে রাষ্ট্রযন্ত্র বানিয়ে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করেছেন। সারা বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব, নতুন নীতি প্রতিষ্ঠা করার জন্য তাকিয়ে আছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে নিজেদের অধিকার নিজেদের আদায় করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে।”

সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আনোয়ারী বলেন, “কোর্টবাজার স্টেশনের প্রথম নির্বাচনী সভা থেকে উখিয়া টেকনাফের বঞ্চিত জনগণকে সাথে নিয়ে আমরা নতুন উখিয়া-টেকনাফ গড়বো ইনশা আল্লাহ। আমাদের সাথে জুলাই চেতনা রয়েছে, কর্ণেল অলির মতো মুক্তিযোদ্ধা রয়েছে। তাই আমাদের ১০দলের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদের বিজয় ছিনিয়ে নিতে চায় আমরা বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ করবো।”

প্রতিপক্ষ দল ও প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যারা বুকের তাজা রক্ত দিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবেনা।”

উপজেলা জামায়াতের আমীর আবুল ফজলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসানের সঞ্চালনায় অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সভায় জনগণের উদ্দেশ্যে আনোয়ারী বলেন, “আপনারা কি এমন উখিয়া-টেকনাফ চান যেখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসবাদ থাকবেনা। তাহলে আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত উখিয়া-টেকনাফ গড়তে হবে। সেজন্য সবাইকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”

নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি সোলতান আহমদ, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, সাবেক ছাত্র নেতা শফিউল আলম খোন্দকার, উপজেলা জামায়াত নেতা হাফেজ আবুল হোসাইন, মাওলানা আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, জসিমউদদীন, এনসিপি’র পক্ষে জিনিয়া শারমিন রিয়া, শিবর সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী, সেক্রেটারি মুমিনুল ইসলাম ছোটন, উসমান সরওয়ার-সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, “জামায়াতের কর্মীদের মাঠ পর্যায়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এভাবে যদি হুমকি ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকে তাহলে প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আর যারা বালু উত্তোলন, চাঁদাবাজি দখলবাজি করছে গত ১৭ মাসে ১৭ বছরের জুলুমের মাত্রা ছাড়িয়ে গেছে। তাই সময় এসেছে লুটেরা দূর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটানোর।” সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নুর আহমদ আনোয়ারীকে বিজয়ী করার আহবান জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মরহুম পিতার কবর জিয়ারাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

আপডেট সময় ০৮:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬