উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের এসএমসি সদস্য মোঃ শরীফ হোসেনের ইন্তেকাল

- আপডেট সময় ০৯:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২৯৪ বার পড়া হয়েছে
উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন-এর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ শরীফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন পরিবার। তাঁর ইন্তেকালে বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক জিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “শ্রদ্ধেয় শরীফ হোসেন ছিলেন অত্যন্ত অমায়িক, ভদ্র, নম্র ও সুন্দর স্বভাবের একজন মানুষ। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে তাঁর চরিত্র ছিল অনন্য। মানুষের প্রতি তাঁর দরদ, ভালোবাসা, দায়িত্বশীলতা এবং পেশাগত চিন্তাভাবনা ছিল প্রশংসনীয় ও অনুসরণীয়।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সার্বিক কার্যক্রমে মোঃ শরীফ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয় পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
মরহুমের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শিক্ষানুরাগী মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।














