নবীজির শিক্ষা ও আদর্শে শিক্ষিত পিতার মাগফেরাত কামনায় সন্তান
মাও: ছিদ্দিক আহমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় ১১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৪১৫ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা মরহুম মাওলানা ছিদ্দিক আহমেদের ইসালে সওয়াব উপলক্ষে ১১ মার্চ ২০২৬, বুধবার (২১ রমজান) আল ফারুক ইসলামিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মাওলানা ছিদ্দিক আহমদ আল ফারুক ইসলামিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন নিষ্ঠা, তাকওয়া ও সুনামের সাথে দ্বীনি শিক্ষাদানে আত্মনিয়োগ করে অসংখ্য শিক্ষার্থীকে কোরআনের আলোয় আলোকিত করেছেন। তাঁর ইন্তেকালে সর্বস্তরের নাগরিক একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শ ব্যক্তিত্বকে হারিয়েছে।
অনুষ্ঠানে মরহুমের প্রাতিষ্ঠানিক সহকর্মী, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, তিনি মোহাম্মদ আব্দুল্লাহ বিন ছিদ্দিক ও মোহাম্মদ মোস্তফা বিন ছিদ্দিকের সম্মানিত পিতা। আয়োজক পরিবার সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।















