কক্সবাজার ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হুঁ’শিয়ারি: হরমুজ দিয়ে এক লিটার তেলও যাবে না, প্রতি ব্যারেল হতে পারে ২০০ ডলার

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৩৯৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যেতে দেওয়া হবে না। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল পরিবহন করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হলে বিশ্বকে ২০০ ডলার ব্যারেলের তেলের জন্য প্রস্তুত থাকতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী, যেখানে দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে ইতোমধ্যে অনেক তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালীতে তেল পরিবহন দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের জ্বালানি সংকটের মুখে পড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের হুঁ’শিয়ারি: হরমুজ দিয়ে এক লিটার তেলও যাবে না, প্রতি ব্যারেল হতে পারে ২০০ ডলার

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬