কক্সবাজার ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আমিন ফাউন্ডেশনের নগদ সহায়তা পেল ৪০ পরিবার

এম এ সাত্তার
  • আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৪৪১ বার পড়া হয়েছে

Oplus_131072

ঘৃণা নয়, ভালোবাসাই শক্তি। মানবতাই আমাদের পথ। মানুষের পাশে দাঁড়ালেই সমাজ বদলে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে উখিয়ায় আল‑আমিন ফাউন্ডেশন রমজানের বিশেষ উদ্যোগ হিসেবে সুবিধাবঞ্চিত ও অসহায় ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠান শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে আল‑আমিন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা। তিনি বলেন, “মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজে এক অনন্য উদাহরণ সৃষ্টি করছে। সহযোগিতা ও মানবিক দায়িত্ব বোধকে প্রতিদিন আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর রশিদ নূরী, আনোয়ারুল ইসলাম বাবুল ও মনজুর আলম। তারা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ““মানবতার ডাকে আমরা একসাথে চলি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল বুলি।

আল-আমিন ফাউন্ডেশন সবসময় থাকবে সেবার পথে,

সামান্য সহায়তায় যদি হাসি ফোটে কারো মুখে।

তাহলেই আমাদের এই উদ্যোগ হবে সত্যিকার অর্থে সার্থক।”।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ সহায়তা গ্রহণকারী উপকারভোগীরা তাদের কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ অনুষ্ঠানের সমাপ্তিতে ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও রমজানের নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ঈসমাইল উপস্থিত ছিলেন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আল-আমিন ফাউন্ডেশনের নগদ সহায়তা পেল ৪০ পরিবার

আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬