কক্সবাজার ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে কোরবানির হাট না দেওয়ার দাবি

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৪১৫ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কোরবানির পশুর হাটের ইজারা না দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, মহাসড়কের পাশে কিংবা সড়ক দখল করে পশুর হাট বসানো হলে যানজট, জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সড়কের ওপর বা পাশে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানো হলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অতীতেও মহাসড়কের বিভিন্ন স্থানে পশুর হাটের কারণে দীর্ঘ যানজট ও ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। তাই জনস্বার্থে মহাসড়ক এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা না দিয়ে বিকল্প স্থানে হাটের ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

সচেতন মহল বলছে, নিরাপদ সড়ক ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহাসড়কে কোরবানির হাট না দেওয়ার দাবি

আপডেট সময় ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬