কক্সবাজার ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মহেশখালীতে ঈদ শুভেচ্ছা বিনিময়ে হামিদুর রহমান আযাদ

হযরত ইব্রাহিম (আঃ) এর শিক্ষায় আমাদের দৈনন্দিন জীবনে মনের পশুত্ব কোরবানি হোক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ২৬৩ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সফরের অংশ হিসেবে মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে ২০২৬, শনিবার বিকালে উপজেলা আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আনুগত্য ও আত্মশুদ্ধির মহান শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর নির্দেশ পালনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকেও কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর এই আত্মত্যাগ, নিষ্ঠা ও আল্লাহভীতি যুগে যুগে মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।”

তিনি আরো বলেন, “আজ আমরা পশু কোরবানি করি, কিন্তু কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের অন্তরের অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, স্বার্থপরতা, অন্যায় ও অসত্যের প্রবৃত্তিগুলোও কোরবানি করতে হবে। কারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকা এসব নেতিবাচক প্রবৃত্তিই প্রকৃত অর্থে “মনের পশুত্ব”।”

তিনি আরো বলেন, “হযরত ইব্রাহিম (আঃ) এর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে মনের পশুত্বকে কোরবানি করতে পারি, তাহলে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজে ন্যায়বিচার ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী জাতি গঠন সম্ভব হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান ও ইমরানুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ওসমান সরওয়ার, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল হোসাইন, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন, পৌরসভা সভাপতি মোতাহের হোসেন, কুতুবজোম ইউনিয়ন সভাপতি আলিম উদ্দিন, ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ড. আযাদ উপস্থিত নেতাকর্মীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং ইসলামী আন্দোলনের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ঈদ শুভেচ্ছা বিনিময়ে হামিদুর রহমান আযাদ

হযরত ইব্রাহিম (আঃ) এর শিক্ষায় আমাদের দৈনন্দিন জীবনে মনের পশুত্ব কোরবানি হোক

আপডেট সময় ০৯:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬