কক্সবাজার ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, দেশের দায়িত্ব নিতে চায়: ড. হামিদুর রহমান আযাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ৩০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না; বরং দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।

আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার উত্তর অংশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের জনগণ আজ সমাজ ও রাষ্ট্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করে। জনগণের সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী আদর্শিক ও গণমুখী রাজনীতির মাধ্যমে কাজ করে যাচ্ছে। ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণের পরিবর্তে দলীয় নেতা-কর্মীদের ভাগ্য পরিবর্তন করা কোনো দলের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; বরং সরকার পরিচালনার লক্ষ্য হওয়া উচিত জনগণের সার্বিক কল্যাণ, মৌলিক অধিকার সুরক্ষা, দেশের নিরাপত্তা বিধান এবং সুশাসন নিশ্চিত করা।

তিনি বর্তমান লাগামহীন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সড়কে আইন-শৃঙ্খলার অবনতি ও দেশব্যাপী জনগণের চরম নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস করে জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

ড. হামিদ আযাদ দেশের ব্যাংকিং সেক্টরের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ ব্যাংক ও প্রশাসনের অন্যায্য হস্তক্ষেপের নিন্দা জানান।

বক্তব্যে ড. হামিদ আযাদ গত রাতে বাগেরহাটের খান জাহান আলী মাজারের পুকুরে কুমিরের আক্রমণের শিকার হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভবিষ্যতে এরূপ দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মী সম্মেলনে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ. স. ম. শাহারিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমীন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, লেমশীখালী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রাজু, উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি ছৈয়দুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, দেশের দায়িত্ব নিতে চায়: ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৭:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬