কক্সবাজার ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১৯৬ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। এই শোকবার্তার অনুলিপি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সহায়তা চেয়েছে বিধানসভা কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাসের স্বাক্ষরিত একটি চিঠি কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন চলাকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই কার্যবিবরণীর অনুলিপিটিই চিঠির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।

শোকপ্রস্তাবে যা বলা হয়েছে –

বিধানসভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, অধিবেশন চলাকালে স্পিকার খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।

শোকপ্রস্তাবে বেগম খালেদা জিয়াকে দক্ষিণ এশিয়ার সমকালীন রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়: তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে ছিলেন।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রায় চার মাস পর, গত ২ জুন বিধানসভা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই শোকবার্তার অনুলিপি খালেদা জিয়ার পরিবারের কাছে পাঠানোর অনুরোধ জানায়। বিধানসভার পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গের বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

আপডেট সময় ১০:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬