কক্সবাজার ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৩১১ বার পড়া হয়েছে

আগামীকাল ২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’। এই ক্যাম্পেইনের আওতায় নব প্রস্তাবিত মাতামুহুরী উপজেলাসহ জেলার ১০টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল সুস্থ শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কক্সবাজার পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৮:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার প্রতিটি নিকটস্থ টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

শিশুদের বয়সভেদে ক্যাপসুলের রঙ নির্ধারণ করা হয়েছে:

৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য: নীল রঙের ক্যাপসুল।

১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য: লাল রঙের ক্যাপসুল।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন ও কক্সবাজার পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবদুর রহিম এক বিশেষ ঘোষণায় কক্সবাজার পৌরসভা ও চকরিয়া উপজেলাসহ জেলার সকল অভিভাবককে তাদের সুস্থ শিশুকে সময়মতো নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামীকাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান

আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬