কক্সবাজার ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পালংখালী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত মোহাম্মদ শাহজাহান

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মোঃ শাহজাহানের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) দায়িত্বশীল সমাবেশে পালংখালী ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সেক্রেটারি শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি, পল্লী বিদ্যুৎ সমিতি কক্সবাজার জেলার সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

তার প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে পালংখালী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পালংখালী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত মোহাম্মদ শাহজাহান

আপডেট সময় ০৬:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬