কক্সবাজার ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটিয়ে সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হবে-আনোয়ারী

ইসমাইল হোসেন
  • আপডেট সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে হলে সর্বপ্রথম দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে নৈতিকতা, যোগ্যতা, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। এর মধ্য দিয়েই সংগঠন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

শনিবার (০৭ নভেম্বর) বিকাল ৩:০০টায় মাতারবাড়ি ইউনিয়ন এর একটি কনভেনশন হলে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রার্থী নিশ্চিত করণের লক্ষ্যে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহেশখালী উত্তর উপজেলা জামায়াতের আমীর মাষ্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুতাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, কক্সবাজার শহর শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাবেক শিবির নেতা এডভোকেট নুরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা বশির আহমদ সঞ্চালনা করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও জনসেবার মানসিকতাকে গুরুত্ব দিতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যোগ্য প্রার্থী নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের তরবিয়্যত সেক্রেটারি মাওলানা ওসমান গনি , উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মোহাম্মদ ইসমাঈল হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটিয়ে সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হবে-আনোয়ারী

আপডেট সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬