কক্সবাজার ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ মুকসুদপুর থানায় আগুনের অভিযোগে এএসপি আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ; বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের সেই এসআরবি-১৪ দপ্তর থেকেই তাকে আটক করে  নিয়ে যায়।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : যুগান্তর

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ মুকসুদপুর থানায় আগুনের অভিযোগে এএসপি আটক

আপডেট সময় ০১:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬