৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
১ ফেব্রুয়ারি কক্সবাজার শহর জামায়াতের স্বাগত মিছিল

- আপডেট সময় ১০:০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কক্সবাজার শহর জামায়াতের এক প্রস্তুতি সভা হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আমীরে জামায়াত কে স্বাগত জানিয়ে ১ ফেব্রুয়ারি শনিবার কক্সবাজার শহরে বিশাল স্বাগত মিছিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মিছিল সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে ব্যাপক জনশক্তি উপস্থিতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ, কামরুল হাসান ও আবদুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

















