কক্সবাজার ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ছাত্র প্রতিনিধিসহ আটক ১০

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ২০৯ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিনসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়ায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষকরা সড়কের একপাশে বিক্ষোভ শুরু করেন। এ সময় যানজট সৃষ্টি হলে এনজিও কর্মীদের কয়েকটি গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে দেখতে যান ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকেই জিনিয়াসহ অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।

একজন নারী আন্দোলনকারী বলেন, “যাদের আটক করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না।”

প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ছাত্র প্রতিনিধিসহ আটক ১০

আপডেট সময় ০২:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫