চট্রগ্রামের পটিয়ায় পর্যটক এক্সপ্রেসের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০২:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫০১ বার পড়া হয়েছে
চট্রগ্রামের পটিয়ায় পর্যটক এক্সপ্রেসের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন
পটিয়া প্রতিনিধি:
তত্বাবধায়ক মো. জুবায়েদ জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনের স্প্রিং ছিটকে যায়। এতে সামনের বগিটি সামনে চলে যায় এবং পেছনের ১৯টি বগি আটকে পড়ে। তিনি বলেন, বর্তমানে ট্রেনটি থেমে আছে। ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন রিলিফ ইঞ্জিন পথে রয়েছে, সেটি এলে যাত্রা আবার শুরু হবে।
ট্রেনটিতে মোট ১ হাজার ২০ জন যাত্রী ছিলেন। সবাই কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় ট্রেনে থাকা একযাত্রী বলেন, হঠাৎ করেই ট্রেন থেমে যায়। প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে জানতে পারি সামনের বগি স্প্রিংচ্যুত হয়েছে। আমরা প্রায় দেড় ঘণ্টা ধরে এখানে আটকা আছি। কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন ইঞ্জিন আসছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি। যাত্রীরা নিরাপদেই রয়েছেন।
ট্যাগস :














