কক্সবাজার ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
চৌফলদন্ডীতে রাখাইন সম্প্রদায়ের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

চৌফলদন্ডীতে রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ২০৭ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে রাখাইন সম্প্রদায়ের লোকদের সঙ্গে ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌফলদন্ডী শাখার সহ সভাপতি জামায়াত নেতা মঞ্জুর আলম। তিনি বলেন, বাংলাদেশের সমাজে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়েই এ সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি রাখাইন জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইউনিয়ন আমীর রায়হান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে উভয় পক্ষ সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চৌফলদন্ডীতে রাখাইন সম্প্রদায়ের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

চৌফলদন্ডীতে রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

আপডেট সময় ০৭:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫