কক্সবাজার ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্যারচরে নির্বাচনী যুব সমাবেশে আল ফারুক -

বন্যা কবলিত লক্ষ্যারচর ইউনিয়নের নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ২৯১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
শুক্রবার (১৭ অক্টোবর) বাদে আসর ছিকলঘাট স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্যারচর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া–পেকুয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, সাবেক উপজেলা আমীর ছাবের আহমেদ ফারুকী,  চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর , শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শরিফুল আমিন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামান এবং সঞ্চালনা করেন সেক্রেটারী  মামুনুল ইসলাম ও সহ সেক্রেটারি আসহাব উদ্দিন আসহাব।

সমাবেশে প্রধান অতিথি  বলেন, চকরিয়া কলেজ এবং আমজাদিয়া মাদ্রাসার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। নতুন নতুন বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু করতে হবে।
তিনি বলেন, বন্যাকবলিত লক্ষ্যারচর ইউনিয়নের নদী ভাঙন রোধ ও বন্যা থেকে জনগণকে রক্ষার জন্য কার্যকর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে হবে। আজকে চাঁদাবাজি ও জুলুমবাজির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লক্ষ্যারচরে নির্বাচনী যুব সমাবেশে আল ফারুক -

বন্যা কবলিত লক্ষ্যারচর ইউনিয়নের নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে

আপডেট সময় ১২:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫